জাতীয়

মামলার জট নিরসন দুরূহ

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার বলেছেন, আমার মনে হয়েছে মামলা জট কমানো অসম্ভব নয়, তবে দুরূহ। আইন কমিশনের চেয়ারম্যান তার মতামত দিয়েছেন। আমাদের সদস্যরাও তাদের কথা বলেছেন। আমরা আবারও একটি বৈঠক করবো। তখন সুপারিশ চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সংসদ ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইন কমিশনের কার্যক্রম নিয়ে আলোচনার সময় মামলা জটের প্রসঙ্গ উঠে আসে।

বৈঠকে আইন কমিশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

সংসদীয় স্থায়ী কমিটির মতে সারাদেশের আদালতে জমে থাকা মামলা জট নিরসন অসম্ভব না হলেও দুরূহ। তাই সহসাই মামলার জট কমছে না বলে মনে করছে সংসদীয় কমিটি।

আরও পড়ুন: রাজধানীতে বইয়ের মার্কেটে আগুন

কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার বলেন, এখানে বিচারক নিয়োগের বিষয় আছে। তাদের প্রশিক্ষণের, মনিটরিংয়ের ব্যাপার আছে। চাইলেই তো বিচারক বাড়ানো যায় না। সাক্ষ্য আইন সংশোধনেরও প্রয়োজন আছে।

তিনি আরও বলেন, বৈঠকে জানানো হয় দেশের মানুষের জন্য বিচারক আছে কম-বেশি এক হাজার ৮০০ জন। যেখানে যুক্তরাজ্যে প্রতি সাত হাজার মানুষের জন্য একজন বিচারক আছেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রে ৩২ কোটি জনগণের জন্য বিচারক আছেন ৮৬ হাজার।

বৈঠকে জানানো হয়, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত নিকাহ রেজিস্ট্রার থেকে তিন বছরে সাত কোটি ৮৫ হাজার টাকা ৪৫৮ টাকা কোষাগারে জমা পড়েছে।

কমিটির পরের বৈঠকে ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন’ নিয়ে আলোচনা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মো. শামসুল হক টুকু, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার, রুমিন ফারহানা, সেলিম আলতাফ জর্জ এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ নেন।

আরও পড়ুন: বাড়লো টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম

উল্লেখ্য, সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক এক অনুষ্ঠানে বলেছিলেন, দেশের আদালতে বর্তমানে ৩৯ লাখ মামলা ঝুলে রয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা