সংগৃহীত ছবি
জাতীয়

রাষ্ট্রপতি-জাপানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি মন্তব্য করে বলেন, দেশের অন্তর্বর্তী সরকারের এ সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে জাপান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রী-ড. ইউনূসের বৈঠক

এই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের পাশাপাশি ২ দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নেও কাজ করছে জাপান।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাপানের বিদায়ি রাষ্ট্রদূতকে সফলভাবে তার দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। এরপর জাপানকে বাংলাদেশের উন্নয়নের একক সর্ববৃহৎ দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী উল্লেখ করে রাষ্ট্রপতি দেশের বিভিন্ন মেগা প্রকল্পে সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

২ দেশের উজ্জ্বল বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের আইসিটি, চিকিৎসা সরঞ্জাম, পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে জাপানের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

এদিকে, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে সম্মানজনকভাবে তাদের নিজ দেশে ফিরে যেতে পারে সেই ব্যাপারে সহযোগিতা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান। এই সাক্ষাৎকালে জাপানের বিদায়ি রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা