সংগৃহীত ছবি
জাতীয়

আত্মসমর্পণ করলেন ৩ ডাকাত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংক জিনজিরা শাখায় জিম্মি করা ৩ ডাকাত আত্মসমর্পণ করেছেন। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় র‍্যাব-১০ এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার এ তথ্য জানান।

আরও পড়ুন: ব্যাংকে ডাকাত, আত্মসমর্পণের আহ্বান

তিনি বলেন, কেরানীগঞ্জের রূপালী ব্যাংক জিনজিরা শাখার ভেতরে থাকা ৩ জন ডাকাত আত্মসমর্পণ করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানিয়েছে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রুপালি ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন ৩ ডাকাত। এই ঘটনার পরে ৩টি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করেছে।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টায় ডাকাতরা ব্যাংকের ভেতরে প্রবেশ করেন। এরপর পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে এলাকাবাসীকে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। এই ঘটনার সময় ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল ব্যাংকের ভেতরে ছিলেন না।

আরও পড়ুন: পর্যটকবাহী বাস উল্টে আহত ১৭

এদিকে, ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ানসহ র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা