সংগৃহীত ছবি
জাতীয়

৬ দফা দাবিতে সাদপন্থিদরা

নিজস্ব প্রতিবেদক: টঙ্গী বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর অংশগ্রহণকে নিশ্চিত করাসহ ৬ দফা দাবি জানান মুফতী মুহাম্মদ শফিউল্লাহ মাক্কী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মিরপুর ১ নম্বরে মাওলানা সাদপন্থিদের সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: সাবেক এমপি রাগিবুল গ্রেফতার

তিনি বলেন, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) টঙ্গীতে জোড়ের কাজ করতে আসার পথে সাদপন্থির সাথীরা জুবায়েরপন্থিদের হামলার শিকার হয়। এরপর রাত আনুমানিক ২টায় টঙ্গী কামারপাড়ায় ইজতেমা ময়দানের পাশে সাদপন্থির গাড়িবহরে হামলায় বেলাল আহমদ (৬৫) নিহত হন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাদপন্থি তাবলীগ জামাতের মুরুব্বিরা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। এ সময় তাবলিগে মামুনুল হক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পক্ষগুলোর হস্তক্ষেপ ও বিভক্তি সৃষ্টির অপচেষ্টায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ভয়াবহ সংকটের মুখে পড়েছে।

এদিকে, উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি জানান- দেশে জুবায়েরপন্থিদের সহিংস কর্মকাণ্ড এবং তাদের উসকানিমূলক বক্তব্যের পর থেকে সারাদেশে সাদপন্থিদের ওপর নির্যাতন বাড়ছে। বুধবার(১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে হামলা চালানো হয়। এ সময় নিকুঞ্জ মাদরাসায় হামলা করে হেফাজত ও জুবায়েরপন্থিরা। এতে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে অনেক সাথী। তাছাড়াও, রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহত সাথীদের সেবা গ্রহণেও বাধা সৃষ্টি করা হয়েছে।

আরও পড়ুন: আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিনি আরও বলেন, আমরা দেশের তাবলিগে রাজনৈতিক হস্তক্ষেপ এবং মাদরাসার ছাত্রদের ব্যবহারের মাধ্যমে সংঘাত সৃষ্টির চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাই।

এ সময় তাদের দেয়া ৬ দফা দাবিগুলো হলো:

১. আগামী বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

২. কাকরাইল মসজিদে সাদপন্থিদের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে দিতে হবে।

৩. টঙ্গীর ইজতেমা ময়দান সরকার নিয়ন্ত্রণে রেখে সাদপন্থিদের ইজতেমার আগে বুঝিয়ে দিতে হবে।

৪. আগামী বিশ্ব ইজতেমা সুন্দরভাবে আয়োজনের জন্য সরকার এবং সংশ্লিষ্টদের সহায়তা নিশ্চিত করতে হবে।

৫. সারাদেশে সাদপন্থিদের ওপর আক্রমণ ও নির্যাতন বন্ধ করতে হবে। মসজিদে-মসজিদে বাধা সৃষ্টি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

৬. তাবলিগের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা