সংগৃহীত ছবি
সারাদেশ

পর্যটকবাহী বাস উল্টে আহত ১৭

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার আলুটিলায় পর্যটকবাহী একটি বাস উল্টে ১৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর ৬ টায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সবাই রাজবাড়ি, বগুড়া ও কুমিল্লার বাসিন্দা।

আরও পড়ুন: আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

পুলিশ জানায়, বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে গোমতি গোল্ডেন এক্সপ্রেস নামে একটি বাসে ৪০ জন পর্যটক নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়। এরপর ভোর ৬ টায় জেলা শহরে পৌঁছার কয়েক কিলোমিটার আগে আলুটিলা পুনঃর্বাসন এলাকায় পৌঁছালে বাসটি পাহাড়ি পথে নামতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মীর মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে ২০ জনের মতো সড়ক দুর্ঘটনার রোগী হাসপাতালে আসেন, তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ২-১জন ছাড়া কারই কোন বড় ধরনের ক্ষতি হয়নি। তবে আশাকরি এখানে তাদেরকে চিকিৎসা দেয়া যাবে এবং দ্রুত তারা নিজ নিজ বাড়িতে চলে যেতে পারবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা