সংগৃহীত ছবি
জাতীয়

ডিএমপি ১০ পুলিশ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করেছে হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৮ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক ৩ আদেশে এ বদলি করা হয়।

আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রী-ড. ইউনূসের বৈঠক

বদলি হওয়া কর্মকর্তারা হলো, যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ডিএমপি সদরদপ্তরে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর আলমকে তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের এডিসি হিসেবে, এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের রমনা জোনের এডিসি হিসেবে, এডিসি তারিক আহমেদ আস সাদিককে সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স (আইএডি) বিভাগের এডিসি হিসেবে, এডিসি ফরহাদ হোসেনকে ডিএমপির অর্থ বিভাগের এডিসি হিসেবে ও এডিসি মারুফা নাজনীনকে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের এডিসি বদলি করা হয়েছে।

এদিকে, পৃথক আরেক আদেশে সহকারী পুলিশ কমিশনার (এসি) এহসানুল কামরান ও এসি শামীম হোসেনকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়াও এসি শরীফ উল আলমকে মিরপুর ট্রাফিক বিভাগ ও জাকির হোসেনকে তেজগাঁও জোনের এসি পেট্রোল হিসেবে বদলি করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা