ছবি-সংগৃহীত
খেলা

টিভি চ্যানেল আনছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : ‘বিসিবি টিভি’ নামে নিজস্ব টিভি আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন : এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

সোমবার (১২ জুন) বোর্ড মিটিংয়ের পর বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করব। আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব। আমরা ইনশাআল্লাহ্ এটা পেয়ে যাব।’

বিসিবি সভাপতি যোগ করেন, ‘পেয়ে গেলে আর এই খেলা দেখানোর জন্য কারও অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব।’

আরও পড়ুন : ট্যাক্টরে পরাজিত বাবর ও শান্ত

অ্যাওয়ে সিরিজ এলেই বাংলাদেশের খেলা সম্প্রচার নিয়ে জটিলতা দেখা দেয়। কদিন আগেই হওয়া আয়ারল্যান্ড সিরিজ এর বড় প্রমাণ। নানা দেন-দরবার করেও বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের কাছে সেই সিরিজের স্বত্ব বিক্রি করা সম্ভব হয়নি।

অথচ একই সময়ে সম্প্রচার করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা। তাই সে সময় বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন বিসিবির নিজস্ব টিভি আনার কথা।

এর আগে বিপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। এটিকে দুঃখজনক আখ্যায়িত করে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের এখানে খেলা দেখা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে, আমরা দেখেছি যে, বিপিএলের সময় যেটা দেখলাম, আমাদের এখান থেকে কেউ (সম্প্রচার স্বত্ব কেনার বিডিংয়ে) অংশগ্রহণই করেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক।’

আরও পড়ুন : ১০০ টাকায় মিলবে টেস্টের টিকিট

বোর্ড সভাপতি বলেন, ‘এখানে আরও কতগুলো বিষয় আছে। আমরা দেখছি যে, তারা শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকার লিগগুলো (ফ্র্যাঞ্চাইজি) দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোয় কোনো আগ্রহ নেই। তাই, আমাদের কাছে মনে হয়েছে, এভাবে বসে থাকা যায় না।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা