ফাইল ফটো
খেলা

অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত!

স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। এই পরাজয়ের পর থেকে রোহিত শর্মার অধিনায়কত্ব স্ক্যান করা হচ্ছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে অধিনায়কত্ব হারাতে পারেন এই ভারতীয় তারকা ব্যাটার।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচ টেস্ট, তিন ম্যাচ ওয়ানডে ও পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ভারত। এই সফরের টেস্টে ভারত যদি রোহিতের নেতৃত্বে ভালো খেলতে না পারে তাহলে অধিনায়কত্ব হারানোর দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন তিনি।

এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবে ভারত। এই সিরিজটাই রোহিতের টেস্ট অধিনায়কত্বের অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে।

সর্বশেষ ৭ টেস্টে ৩৫.৪৫ গড়ে ৩৬ বছর বয়সী রোহিত শর্মা রান করেছেন মাত্র ৩৯০টি। শেষ ১১ ইনিংসে মাত্র একবার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পেরেছেন তিনি।

আরও পড়ুন: টেস্ট খেলা হচ্ছে না তামিমের

এদিকে রোহিত নিজেও টেস্ট অধিনায়কত্ব ছাড়তে চাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। অবশ্য ২০২২ সালের জানুয়ারিতে কোহলিকে সরিয়ে দেওয়ার পর রোহিত টেস্টের অধিনায়কত্ব নিতে চাননি।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের তখনকার সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহ তাকে বুঝিয়ে-শুনিয়ে টেস্টের দায়িত্ব দিয়েছিলেন।

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটই সেরা ফরম্যাট

কোহলির পর ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলকে ভাবা হচ্ছিল। কিন্তু তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় ভারত ভালো না করায় রোহিতের ওপর বর্তায় অধিনায়কত্বের আর্মব্যান্ড। এখন সেই দক্ষিণ আফ্রিকা সিরিজেই রোহিতের অধিনায়কত্বের সমাপ্তি হতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা