খেলা

টেস্ট খেলা হচ্ছে না তামিমের

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে সিরিজে তামিম ইকবাল খেলবেন কিনা সেটা নিয়ে বেশ আগ থেকেই সংশয় ছিল। তবে এই এই দোটানার ইতি টেনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটি জানায়, টাইগারদের অভিজ্ঞ ওপেনার থাকছেন না ঢাকা টেস্টে।

আরও পড়ুন : তত্ত্বাবধায়কের দুঃস্বপ্ন দেখে লাভ নেই

পিঠের চোটের কারণে এই টেস্ট থেকে সরে গেছেন তামিম ইকবাল। তিনি না থাকায় জাকির হাসানের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামবেন মাহমুদুল হাসান জয়।

মঙ্গলবার সকালে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে বলেছিলেন, তামিমের ব্যাটিং–ফিল্ডিং অনুশীলনের পর তার অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন : ভারতে ৭ জনের প্রাণহানি

এরপর আজ সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তামিমের ছিটকে যাওয়ার খবর জানায় বিসিবি। বিবৃতিতে বলা হয়, 'তামিম কোমরের নিচের অংশে ব্যথা অনুভব করছেন যা তাকে বিভিন্ন সময়ে সমস্যায় ফেলেছে। তার ব্যথা কমানো এবং মাঠে নামার উপযোগী করে তুলতে আমরা যথাসাধ্য চিকিৎসা প্রদান করেছি।

কিন্তু দুর্ভাগ্যবশত টেস্ট ম্যাচ খেলার জন্য তার অবস্থার যথেষ্ট উন্নতি হয়নি। অনুশীলনের সময় ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং করতে সে ব্যথা অনুভব করেছে এবং পাঁচদিন খেলার মতো শারিরীক অবস্থা তার নেই।'

আরও পড়ুন : দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু

মঙ্গলবার চন্দিকা হাতুরাসিংহে যখন পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে মাঠ ছাড়ছিলেন, তখন তামিম ইকবাল আর মুশফিকুর রহিমকে দেখা যায় ইনডোরের নেটে যেতে। সেখানে সবার নজর ছিল তামিম ইকবালের দিকেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা