সাকিব আল হাসান (ছবি: সংগৃহীত)
খেলা

যুক্তরাষ্ট্র চলে গেলেন সাকিব

সান নিউজ ডেস্ক: সাকিব আল হাসানকে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় বাংলাদেশ সাকিবের অধিনায়কত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে। এ নিয়ে তৃতীয়বারের মতো উইন্ডিজের বিপক্ষেই শুরু হচ্ছে সাকিবের অধিনায়কত্ব।

আরও পড়ুন: এস্তোনিয়াকে ৫-০ গোলে হারাল আর্জেন্টিনা

এর আগে ২০০৯ সালে প্রথমবার ও ২০১৮ সালে দ্বিতীয় দফায় ওয়েস্ট ইন্ডিজ সফরেই শুরু হয় সাকিবের অধ্যায়। সেই ওয়েস্ট ইন্ডিজে আবার টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল, সাকিব সংবাদমাধ্যমের সামনে নিজের ও দলের লক্ষ্য-পরিকল্পনার কথা সবাইকে জানাবেন।

কিন্তু তৃতীয়বারের মতো অধিনায়ক হয়ে দেশের মাটিতে কোনো সংবাদ সম্মেলন করেননি সাকিব। এখন আর করার সুযোগও নেই। কারণ কাউকে কিছু না জানিয়ে সবার অলক্ষ্যে নীরবে নিভৃতে দেশ ছেড়েছেন টিম বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক।

সাকিবের দেশ ছাড়ার খবর বিসিবির বেশিরভাগ কর্তাও জানেন না। অল্প কয়েকজন শুধু জেনেছেন। নির্ভরযোগ্য সূত্রের খবর, সাকিবকে বিসিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা বলা হয়েছিল, তিনি রাজি হননি। সাকিবের আচরণে পরিষ্কার, তিনি দেশ ছাড়ার আগে প্রেসের মুখোমুখি হতে চাননি।

আরও পড়ুন: রাশিয়ার ৩১ হাজারের বেশি সেনা নিহত

সাকিবের খুব কাছের মানুষ এবং বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান গণমাধ্যমকে সাকিবের রোববার (৫ জুন) রাতে গোপনে দেশ ছাড়ার খবর জানিয়েছেন। সাকিব দেশ ছাড়ার আগে যথারীতি ওয়াসিম খানই তাকে বিমানবন্দরে বিদায় জানাতে উপস্থিত ছিলেন।

বোর্ডের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্রও খবরটি নিশ্চিত করেছে। রোববার রাত ১১টা ১০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের পথে রাজধানী ঢাকা ত্যাগ করেন সাকিব। তার প্রাথমিক গন্তব্য যুক্তরাষ্ট্র। সেখানে কদিন পরিবারের সঙ্গে কাটিয়ে আগামী ১০ জুন অ্যান্টিগায় দলের সঙ্গে মিলিত হবেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা