জার্মানির সঙ্গে ড্র করলো ইতালি
খেলা

জার্মানির সঙ্গে ড্র করলো ইতালি

সান নিউজ ডেস্ক: উয়েফা নেশন্স লিগে শুরুতেই আরেক ফুটবল পরাশক্তি জার্মানির মুখোমুখি হতে হলো ইতালির। এই ম্যাচে অবশ্য হারতে হয়নি তাদের।জার্মানদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালি।

আরও পড়ুন: ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২১

আর্জেন্টিনার বিপক্ষে যে একাদশ মাঠে নামিয়েছিলেন মানচিনি, সেই একাদশের শুধু গোলরক্ষক জিয়ানলুইজি ডন্নারুমা জার্মানির বিপক্ষেও মূল একাদশে ছিলেন। তবে পুরো চেহারা বদলে ফেলেও ভাগ্য খুব একটা বদলাতে পারেননি ইতালি ম্যানেজার। অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ যেমন ছিল জার্মানদের কাছে, তেমনি ইতালির গোলমুখে শটের দিক দিয়েও তারাই এগিয়ে।

তবে মানচিনির দল মুহূর্তের জন্য উদ্বেলিত হয়েছিল ৭০ মিনিটে লরেঞ্জো পেলেগ্রিনির গোলে ম্যাচে এগিয়ে গিয়ে। তাদের সেই আনন্দ টিকেছিল মোটে তিন মিনিট। ৭৩ মিনিটে জার্মানির জশুয়া কিমিখ ডন্নারুমাকে পরাস্ত করে ম্যাচে জার্মানদের সমতায় ফিরিয়ে আনেন। শেষ পর্যন্ত ১-১ গোলেই ড্র হয় ম্যাচ।

গোল করার খানিক পরই গোল হজম করে পয়েন্ট হারানোর বিষয়টি মানতে পারছেন না ইতালির কোচ মানচিনি, ‘গোল করার পরপরই আমরা গোল হজম করেছি, এটা দুঃখজনক।’
এদিকে কিমিখের গোলে পরাজয় এড়ানোয় জাতীয় দলের ডাগআউটে জার্মান কোচ হান্সি ফ্লিকের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ থাকল। গত বছরের মে’তে জার্মানির দায়িত্ব নেওয়ার পর এখনো তার অধীনে হারের মুখ দেখেনি জার্মানি।

আগামী ৮ জুন (বুধবার) নেশনস লিগে পরবর্তী ম্যাচে মাঠে নামবে ইতালি এবং জার্মানি। ইতালি লড়বে হাঙ্গেরির বিপক্ষে আর জার্মানি আতিথেয়তা দেবেন ইংল্যান্ডকে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা