সংগৃহীত ছবি
সারাদেশ

ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার নড়িয়াতে ঝুনু বেগম (৫০) নামে ১ ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের সুজাসার এলাকায় এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: মা-ছেলেসহ ৩ জনকে হত্যা

মৃত নারী, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের সুজাসার এলাকার ইতালি প্রবাসী সিরাজ খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী সিরাজ খানের সাথে তার স্ত্রীর ঝুনু বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরপর সম্প্রতি এই কলহ চরম মাত্রায় পৌঁছালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এর পরে পরিবারের সদস্যদের অগোচরে রুমের দরজা আটকে সিলিং ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ঝুনু বেগম।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

এই ঘটনা আচ করতে পেরে তার পরিবারের লোকজন জানালার গ্রিল কেটে রুমে প্রবেশ করেন এবং তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। তার পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এই খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা