সংগৃহীত ছবি
সারাদেশ

সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সজীবের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ১

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত পর্যটক ঢাকার পল্লবীর কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, গতকাল সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সজীবের লাশ উদ্ধার করা হয়েছে। সকাল ৮টার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে এলে স্থানীয় কয়েকজন জেলে আমাদের খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর হাসপাতালে মরদেহ প্রেরণের প্রস্তুতি চলছে।

এর আগে গতকাল বুধবার বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন মোহাম্মদ সজীব। দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। একপর্যায়ে তাদের মধ্যে সজিব স্রোতের টানে ভেসে যায়। এ সময় একজনকে উদ্ধার করা সম্ভব হলেও সজীবকে পাওয়া যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা