সংগৃহীত ছবি
সারাদেশ

৬০ পোশাক কারখানা বন্ধ

জেলা প্রতিনিধি: সাভার জেলার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবিতে টানা কয়েক দিনের আন্দোলনের মুখে পড়ে অন্তত ৬০টি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এই ঘটনায় কোথাও কোনো বড় রকম বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে কারখানা ছুটির পরে ঐ এলাকায় কিছুটা হট্টগোল করেছেন পোশাক শ্রমিকরা।

বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল থেকেই সাভারের আশুলিয়ার জিরাবো, ঘোষবাগ, সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও পল্লিবিদ্যুৎ এলাকায় পোশাক শ্রমিকের বিক্ষোভের কারণে পোশাক কারখানাগুলোতে অনির্দিষ্ট কালের জন্য সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

আরও পড়ুুন: দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

এদিকে শ্রমিকরা বলেন, দেশে টানা কয়েকদিন বিভিন্ন পোশাক কারখানায় বিভিন্ন ধরনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এর ফলে মালিকপক্ষ তাদের কিছু কিছু দাবি মেনেও নিয়েছিল। কিন্তু তাও আবার এখন মালিকপক্ষ জানান, তাদের পক্ষে সেই সকল দাবি মেনে নেওয়া সম্ভব না। এর জন্য বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার সামনে এবং সড়কে বিক্ষোভ করেন।

এ সময় জানা যায়, বুধবার সকালে হামীম গার্মেন্টসের কয়েক হাজার পোশাক শ্রমিক কাজে যোগ দেয়। এর পরে তাদের কারখানা হঠাৎ সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তার পরে হামীমের শ্রমিকরা শারমিন গার্মেন্টসের সামনে গেলে তাদের কারখানার শ্রমিকও তখন বের হয়ে আসেন। এর পরে সহরের জিবারো, ঘোষবাগ, নরসিংহপুর, নিশ্চিন্তপুর এলাকার যতগুলো পোশাক কারখানা ছিলো সেই গুলো আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেয়। এর পরে ১টি বড় গার্মেন্টস ছুটি দিলে ঐ সময় কয়েক হাজার পোশাক শ্রমিক রাস্তায় নেমে আসেন। তখন অন্তত আরও ৬০টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেন। কিন্তু কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুুন: চুরির অভিযোগে কুপিয়ে হত্যা

তিনি আরও বলেন, পুলিশ এবং সেনাবাহিনীর সামনেই তাদের কিছু দাবি মেনে নিয়েছিলেন পোশাক কারখানা কর্তৃপক্ষ। তবে বর্তমানে কারখানার মালিকরা বলেন, এখন শ্রমিকদের এই দাবি মেনে নিতে পারবেন না তারা। এর ফলেই শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। তবে ঘটনার পরে বর্তমানে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা