সংগৃহীত ছবি
সারাদেশ

পানিতে ডুবে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : লুট হওয়া রাইফেল উদ্ধার

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের আলিফা (৩) ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামে মো. দুলাল হোসেন (৫০)।

স্থানীয়রা জানায়, দুপুর ৩টার দিকে নিজ বাড়ির পুকুরে গোসল করতে যান মো. দুলাল হোসেন। কিন্তু ঘণ্টাখানেক সময় পার হলেও তিনি ফিরে না আসায় লোকজন তাকে খুঁজতে বের হন। এরপর পুকুরে খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন : পদ্মায় নৌকাডুবি, নিহত ৪

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. খোরশেদ আলম।

নিহতের পরিবার ও বাড়ির লোকজন জানান, দুলাল হোসেন মৃগী রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি গোসল করতে পুকুরে নেমে পানিতে তলিয়ে যান।

এদিকে শিশু আলিফার বাবা আলী হোসেন বলেন, বিকেলে নিজ বাড়ির উঠানেই খেলাধুলা করছিল সে। বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা