সংগৃহিত ছবি
সারাদেশ

পদ্মায় নৌকাডুবি, নিহত ৪

জেলা প্রতিনিধি: পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে।

আরও পড়ুন: বাসচাপায় মা-মেয়ে নিহত

সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পদ্মা নদীর চরখানপুরে প্রথমে রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২২), খলিলের ছেলে মোহাম্মদ আলীকে (৩৮) পাওয়া যায়। পরে রাত ১১টার দিকে এন্তাজুলের ছেলে সবুজ (২১) ও কালামের ছেলে ফারুকের (১৮) মরদেহ পাওয়া যায়।

সকালে নিখোঁজ সবুজের বোনের স্বামী মেজারুল ইসলাম জানান, আমরা ঘটনার পর থেকে নদীতে নৌকা নিয়ে টহল দিয়েছি। রোববার সকালে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে চলে গেছে। তারা পায়নি। রাত সাড়ে ১০টার দিকে রাজু ও মোহাম্মদ আলীর মরদেহ ভেসে ওঠে। পরে ফারুক ও সবুজের মরদেহ পানিতে ভেসে ওঠে। আমরা তাদের মরদেহ বাড়িতে রেখেছি। আজ সকাল সাড়ে ৯টার দিকে চর মাজারদিয়াড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

পবা উপজেলার ৪নং হরিপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির বলেন, রাতে তাদের মরদেহগুলো পানিতে ভেসে উঠে। পরে স্বজনরা উদ্ধার করে বাড়িতে রাখে। চর মাজারদিয়াড়ে পাশাপাশি চারটি কবর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা