সংগৃহীত ছবি
সারাদেশ

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

জেলা প্রতিনিধি: পাবনা জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ১দল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামাণিক (৪৪) নামে ২ ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালের দিকে শহরের বাস টার্মিনাল এলাকায় এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: বন্যায় নিহত বেড়ে ৭১

নিহত ব্যক্তিরা হলো, পাবনার পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাব এলাকার আরমান শেখের ছেলে মিলন হোসেন মধু এবং পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে মঞ্জু প্রামাণিক। নিহত মধু বাস টার্মিনালে পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু পেশায় অটোরিকশা চালক ছিলেন।

এ সময় নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার নিহতরা সকালে হোটেলে নাস্তা করতে যায়। এরপর হোটেলের সামনে গেলে কয়েকজন তাদের ছুরিকাঘাত করেন। এই সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। এর পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর ওসি রওশন আলী বলেন, এই খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ ২টি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: লুট হওয়া রাইফেল উদ্ধার

এ সময় তিনি আরও বলেন, যারা এই হত্যা করেছে তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং যারা মারা গেছে তারাও এই এলাকার মাদক সেবনকারী। এর ফলে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা