সংগৃহীত ছবি
সারাদেশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ১

জেলা প্রতিনিধি: গাজীপুরে ভাওয়াল উদ্যানের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় পিকআপের এক আরোহী (৪৫) নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পিকআপচালক ও ট্রাকচালক, ট্রাকচালকের সহকারীসহ আরও ৩ জন।

আরও পড়ুন: মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে ।

নিহত আরোহী পিকআপচালকের সহকারী বলে জানা গেছে, তবে নাম জানা যায়নি। আহতদেরও নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর আসার পথে ভাওয়াল উদ্যানের ৩ নম্বর গেইটের সামনে ট্রাকের ধাক্কায় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। পিকআপচালকের সহকারী (কন্ডাক্টর) ঘটনাস্থলে নিহত হন। নিহতের শরীরের খণ্ড খণ্ড অংশ সড়কে পড়ে থাকতে দেখা গেছে। এসময় আহতাবস্থায় ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। কোথায় কোন হাসপাতালে নিয়ে গেছে তা জানা যায়নি।

সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার জানান, সকালে ৯৯৯ থেকে ফোনে ঘটনা জানতে পেরেছি। সেখানে একজন স্পট ডেড রয়েছে। একাধিক আহত রয়েছে। থানায় খবর দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা