সংগৃহীত ছবি
ফিচার

খাগড়াছড়িতে লিলিয়াম ফুলের আবাদ

জেলা প্রতিনিধি: উদ্যোক্তা সাথোয়াই মারমা খাগড়াছড়িতে পরীক্ষামূলকভাবে নেদারল্যান্ডের ফুল লিলিয়ামের চাষ শুরু করেছেন এবং সফলতাও পেয়েছেন। এখন কন্দ সংরক্ষণ করে চারা তৈরির পরীক্ষণে সফলতা মিললে বাণিজ্যিক চাষাবাদে যাওয়ার কথা ভাবছেন এই উদ্যোক্তা।

আরও পড়ুন: কমলা চাষে সফল গাইবান্ধার কৃষক

কন্দ রোপণের দেড় মাসের মাথায় কমলা রঙের মিষ্টি ঘ্রাণের লিলিয়াম ফুটেছে সাথোয়াই মারমার বাগানে। খাগড়াছড়ি শহরের মহিলা কলেজ এলাকায় বেসরকারি একটি কোম্পানীর সহযোগীতায় পরীক্ষামূলক ২শ কন্দ দিয়ে লিলিয়ামের চাষ করেন এই শৌখিন ফুল সংরক্ষক ও উদ্যোক্তা।

নভেম্বরের প্রথম সপ্তাহে লিলিয়ামের কন্দ রোপণের পর নিয়মিত পরিচর্যায় গেল কয়েক সপ্তাহ থেকে প্রতিদিন ফুটছে ফুল। যা দেখতে এসে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা।

সাথোয়াই মারমা জানান, এই ফুলটি বাংলাদেশে প্রথম এশিয়াটিক লিলিয়াম, তাদের কোম্পানি নেদারল্যান্ড থেকে এ কন্দটা নিয়ে এসেছে। আর পার্বত্য চট্টগ্রামে প্রথম এটা তারা বাণিজ্যিক উদ্দেশ্যে লাগিয়েছেন। এই ফুলের সুগন্ধি আছে। তিনি আশা করছেন পার্বত্য চট্টগ্রামে এই ফুল চাষ করে অথনৈতিকভাবে লাভবান হবেন।

আরও পড়ুন: তুলা চাষে সফল হওয়ার স্বপ্ন

খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মালেক বলেন, পার্বত্য চট্টগ্রামে লিলিয়ামের স্বল্প পরিসরে চাষ শুরু হয়েছে। আশার কথা হচ্ছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে লিলিয়ামের দুটি জাত অবমুক্ত করা হয়েছে। যার একটি হলুদ, অপরটি সাদা। নামকরণ করা হয়েছে, বারি লিলিয়াম-১ ও বারি লিলিয়াম-২ নামে। যা পার্বত্য চট্টগ্রামে চাষের উপযোগী এবং এই ফুলগুলো চাষ করলে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি লিলিয়াম ফুলের চাহিদা পূরণ করতে পারবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা