সংগৃহীত ছবি
ফিচার

সিরাজগঞ্জে প্রথমবারের মতো জিরা চাষ

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার ভদ্রঘাট এলাকায় জিরার বীজ রোপণের জন্য শ্রমিকদের দিয়ে জমি প্রস্তুত করা হচ্ছে।

আরও পড়ুন: জয়নালের বাগানে ‘দার্জিলিং’ কমলা

সুপরিচিত ও জনপ্রিয় একটি মসলা জিরা। এই জিরা মসলা দেশের মানুষের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে আমদানি করা হয়। সিরাজগঞ্জের কামারখন্দে প্রথমবারের মতো বারি-১ জাতের জিরার আবাদ শুরু করেছেন মাহবুবুল ইসলাম পলাশ নামে এক কৃষি উদ্যোক্তা। তার এই উদ্যোগ দেখে স্থানীয় অন্য কৃষকদের মধ্যেও আগ্রহ বাড়ছে।

জানা যায়, জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের মাহবুবুল ইসলাম পলাশ একজন কৃষি উদ্যোক্তা। তার সংগ্রহে রয়েছে হরেক রকম বিরল বৃক্ষ। তিনি জাতীয় কৃষি পুরস্কারসহ একাধিক পুরস্কার পেয়েছেন। এই উদ্যোক্তা সখের বশে বাড়ির পাশে ১০ শতক জমিতে প্রথমবারের মতো বারি-১ জাতের জিরা চাষাবাদ শুরু করেছেন। উত্তমরূপে জমি চাষাবাদ করে সেখানে কৃষি বিভাগের পরামর্শে ৪শ’ গ্রাম জিরা বীজ বপন করেছে।

স্থানীয়রা বলেন, কৃষি উদ্যোক্তার নিজের প্রায় ৭ বিঘা জমির উপর বাড়িতে ৩৪৫ প্রজাতির ৪ হাজার হরেক রকম বৃক্ষের সংগ্রহ রয়েছে। ছোট-বড় এসব গাছপালায় পুরো বাড়িটি সবুজে ঘেরা। মূলত বিরল বৃক্ষ সংগ্রহ এবং ফসল চাষাবাদে তার আগ্রহ বেশি। একারণে তিনি নিজের জমিতে জিরা চাষাবাদ শুরু করেছেন।

এদিকে জিরার ফলন ভাল পেলে আগামীতে এর চাষাবাদের পরিধি বাড়ানোর পাশাপাশি এলাকার কৃষকদের এই চাষাবাদের জন্য সহযোগিতা করবে বলে কৃষি উদ্যোক্তা জানিয়েছেন।

মাহবুবুল ইসলাম পলাশ বলেন, বগুড়ার মসলা গবেষণা থেকে ২ হাজার টাকায় ৪০০ গ্রাম জিরার বীজ সংগ্রহ করে ১০ শতাংশ জমিতে রোপণ করেছি। ঘরে তুলতে প্রায় ১১০ দিনের মতো সময় লাগে। আশা করছি ফলন ভালো হলে প্রায় ২০ কেজি জিরা হবে। প্রতি কেজি জিরার বীজ ৮ হাজার টাকা দরে বিক্রি করলে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মতো বিক্রি করা যাবে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বসে মানুষ কেনাবেচার হাট

তিনি আরও বলেন, জিরার চাষে সফল হলে উপজেলার কৃষকদের সুলভ মূল্যে বীজ দেওয়ার চেষ্টা করব। এই জিরা চাষে আগ্রহী করতে পরামর্শসহ সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো, যাতে কৃষকেরা জিরা চাষ করে লাভবান হয়। জিরা চাষের জন্য বালু-দোয়াস মাটির উচ্চ স্থানে চাষ করলে ভালো হয়। ইতোমধ্যে এই জিরা চাষাবাদের জমি দেখতে আশেপাশের কৃষকেরা ছুটে আসছেন। তারাও চাষাবাদের আগ্রহ প্রকাশ করছেন।

কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মণ জানান, নতুন ফসল হিসাবে মাহবুবুল ইসলাম পলাশ পরীক্ষামূলকভাবে জিরা চাষ করেছেন। তার জিরা চাষ কৃষি বিভাগ সার্বক্ষণিক নজরে রেখেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা