সংগৃহীত
সারাদেশ

মাগুরায় সাংবাদিকদের উদ্যোগে ৩০০০ চারা রোপণ

জেলা প্রতিনিধি : মাগুরায় বিভিন্ন এলাকায় ৩ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সাংবাদিকরা। এর অংশ হিসেবে শনিবার জেলা প্রশাসন কর্তৃক মনোনীত ১৬টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়। চৌরঙ্গী ক্লাব নামের একটি সামাজিক সংগঠন ও এফসিবিএল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতায় মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক (এমজেএন) নামে সাংবাদিকদের একটি সংগঠন চলতি বর্ষায় বৃক্ষ রোপণের এ উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন : রাঙামাটিতে অবরোধ প্রত্যাহার

শনিবার সকাল ১০টায় সদর উপজেলার শিবরামপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এমজেএন এর আহবায়ক সাংবাদিক রবিন শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কমকর্তা মো. মিজানুর রহমান, চৌরঙ্গী ক্লাবের সহ সভাপতি মেহেদী হাসান উজ্বল প্রমুখ।

আরও পড়ুন : জমি নিয়ে বিরোধে মা-ছেলে নিহত

এমজেএন এর সদস্য সচিব সাংবাদিক রূপক আইচ বলেন, শিশুদের বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকের মাধ্যমে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বাকি এক হাজার গাছ জেলা বিভিন্ন সড়কের পাশে ধাপে ধাপে রোপণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা