সংগৃহীত ছবি
সারাদেশ

জমি নিয়ে বিরোধে মা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন।

আরও পড়ুন : রংপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

বৃহস্পতিবার (৬ জুন) ও শুক্রবার (৭ জুন) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ উপজেলার মুসা হিন্দুপাড়া গ্রামের মৃত রজনী কান্ত রায়ের স্ত্রী সুফলা রানী ও তাদের ছোট ছেলে প্রাণকৃষ্ণ রায়।

আরও পড়ুন : বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

নিহতের স্বজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সুরজিত চন্দ্র রায়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল সুফলা রানীদের। এর মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে লোকজন নিয়ে ট্রাক্টর দিয়ে বিরোধপূর্ণ জমিতে চাষ করতে আসেন প্রতিবেশী সুরজিত চন্দ্র। এ সময় তা দেখতে পেয়ে বাধা দিতে যান সুফলার ছেলে প্রাণকৃষ্ণ। এতে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে সুফলা রানী ও তার ছেলে প্রাণকৃষ্ণসহ দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সুফলা রানী ও শুক্রবার রাত ১১টার দিকে প্রাণকৃষ্ণ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সুফলা রানীর বড় ছেলে সুবাস চন্দ্র রায় বৃহস্পতিবার কিশোরগঞ্জ থানায় ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা