সংগৃহীত ছবি
সারাদেশ

রংপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

রংপুর ব্যুরো: ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে রংপুর জেলাপ্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহ, ২০২৪-এর উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাসভায় বিভাগীয় কমিশনার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই ভূমিসেবা সপ্তাহের মাধ্যমে মানুষ স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবেন। স্মার্ট ভূমি ব্যবস্থাপনার ফলে সাধারণ নাগরিকগণ ভূমি অফিসে না এসেও অনলাইনে ভূমি-সংক্রান্ত সেবা নিতে পারছেন। এছাড়া হটলাইন নম্বরে (১৬১২২) কল করেও ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণের সুযোগ রয়েছে। ভূমি-সংক্রান্ত মামলার বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, দেশের অধিকাংশ মামলাই ভূমি-সংক্রান্ত। স্মার্ট ভূমি ব্যবস্থাপনার ফলে ভূমি-সংক্রান্ত মামলার সংখ্যা দিনদিন কমছে। তিনি সরকারের স্মার্ট সেবা সম্পর্কে বেশি বেশি প্রচারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন : ভিডিও করার সময় যুবকের মৃত্যু

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, উপ-ভূমি সংস্কার কমিশনার আবু জাফর রাশেদ, রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ আজমল হোসেন প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা