সংগৃহীত ছবি
টেকলাইফ

স্মার্টফোনের সুবিধা পাওয়া যাবে মোটরসাইকেলে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্ট ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে আসছে রয়্যাল এনফিল্ড। এই বৈদ্যুতিক মোটরসাইকেলে থাকবে স্মার্টফোনের মতো রিয়েল টাইম কানেক্টিভিটি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সাইবার আক্রমণ করেছে চীন

অত্যাধুনিক এই মোটরসাইকেলটির যাবতীয় হার্ডওয়্যার পার্টস ও ডিজাইন এনফিল্ড তৈরি করলেও ফিচার্স ডিজাইন করার জন্য নিযুক্ত করা হয়েছে কোয়ালকম এর একটি আলাদা টেকনিক্যাল টিম। যে কিউডব্লিউএম২২৯০ প্রসেসর থাকবে, তার মাধ্যমে মোটরসাইকেলের সমস্ত ডিজিটাল ফিচার্স পাওয়া যাবে। মোটরসাইকেলে যে টিএফটি স্ক্রিন থাকবে সেখানে ভেসে উঠবে সমস্ত ডাটা।

ফোর জি, ব্লুটুথ, ওয়াইফাই কানেক্টিভিটির মাধ্যমে মোটরসাইকেল চালু এবং বন্ধ থাকা অবস্থায় কানেক্ট করতে পারবেন। এছাড়াও পাওয়া যাবে বিশেষ ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার। মোটরসাইকেলটিতে পাঁচটি প্রি-সেট রাইডিং মোড রাখছে রয়্যাল এনফিল্ড। রাস্তার পরিস্থিতি অনুযায়ী রাইডিং মোড কাস্টমাইজ করতে পারবেন। মোটরসাইকেল লক ও আনলক করা যাবে মোবাইল ফোন দিয়েই।

প্রসঙ্গত, রয়্যাল এনফিল্ড ফ্লি একটি ব্র্যান্ড হিসাবে বাজারে নিয়ে আসছে কোম্পানি। প্রথমে দুটি মোটরসাইকেল লঞ্চ হবে এফএফ-সি৬ এবং এফএফ-এস৬। একটি স্ক্র্যাম্বলার মোটরসাইকেল, আর একটি ইলেকট্রিক রেট্রো মোটরসাইকেল। ২০২৬ সালে মোটরসাইকেলগুলো সম্ভবত লঞ্চ হতে পারে। ভারত ছাড়াও পাওয়া যাবে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড এবং ব্রাজিলে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা