সংগৃহীত ছবি
টেকলাইফ

ইউটিউবের নতুন ফিচারে যা থাকছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। এই প্ল্যাটফর্ম নিয়ে পরীক্ষা নিরীক্ষার শেষ নেই গুগলের। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই নিত্যনতুন পদক্ষেপ নেন গুগল।

আরও পড়ুন: ‘ডিজিটাল গ্রেফতার’ ফাঁদে শিক্ষার্থী

সম্প্রতি নতুন ফিচার যুক্ত হয়েছে ইউটিউবে। যার নাম ‘প্লে সামথিং’।

বর্তমান সময়ে যাদের হাতে ইন্টারনেট সংযোগ রয়েছে অনলাইন কনটেন্ট তাদের বেশিরভাগ মানুষের জীবনে প্রভাব ফেলছে। অনেক সময় অনলাইনে এত কনটেন্টের ভিড়ে মন মত দেখার কিছু খুঁজে নাও পেতে পারেন। এ সমস্যা সমাধানেই সম্ভত ইউটিউব আনছে নতুন ‘প্লে সামথিং’ বাটন।

এ ভাসমান অ্যাকশন বাটনের ওপর লেখা থাকবে ‘প্লে সামথিং’ এবং এতে রয়েছে একটি ভিডিও ‘প্লে বাটন’। কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা কালিতে এটি লেখা থাকবে।

বাটনে চাপলে শর্টস প্লেয়ারে যে কোনো একটি ভিডিও চালু হবে। তবে, ফিচারটি কেবল ইউটিউব শর্টসের জন্য নয়। স্ক্রিনের ডানদিকে লাইক, ডিসলাইক, কমেন্ট শেয়ার বাটনসহ ইউটিউবের সাধারণ কনটেন্টও পোর্ট্রেইট ইন্টারফেইসে চালু হবে এ বোতামের মাধ্যমে। পাশাপাশি, স্ক্রিনের নিচে সময়ের বার থেকে ভিডিওর নির্দিষ্ট অংশও দেখা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা