সংগৃহিত ছবি
সারাদেশ

অনলাইনে মোটরসাইকেল বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ৬

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুধবার (১৯ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

আরও পড়ুন: ঈদ নিরাপত্তায় পুলিশের পরামর্শ

এর আগে, মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল বারেক মুন্সি বাড়ির মো.আব্দুল করিমের ছেলে মো.জাকির হোসেন ওরফে রাকিব (২৪) একই বাড়ির দ্বীন ইসলামের ছেলে মো.জাহিদুল ইসলাম ফারহান(১৯), একলামপুরের কাশেম কন্টেকটার বাড়ির আবুল কাশেমের ছেলে কামরুল হাসান ওরফে রাহাদ(২২), সদর উপজেলার ভুলুয়া কলোনীর মো.লিটনের ছেলে মো.রিপন(২২), সোনাইমুড়ীর নাটেশ্বর গ্রামের ভূঁইয়া হাজী বাড়ির সাহেব উল্যার ছেলে শামীমুর রহমান ওরফে শামীম(২২) ও আলীপুরে ঈদের বাপের বাড়ির সুলতান আহমদের ছেলে মো.ফয়সাল ওরফে বুলেট বাবু (২৩)।

পুলিশ জানায়, ৭০ হাজার টাকা দামে টানা বাইক বিক্রয় হবে বলে নোয়াখালী বাইক হাট নামে ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেয় বেগমগঞ্জের অন্তরপুর গ্রামের মো.জাকির হোসেন ওরফে রাকিব (২৪)। ওই পোস্টের সূত্র ধরে ফেনী সদরের ফরহাদ নগর গ্রামের শফিকের রহমানের (২০) সাথে মোবাইল ফোনে ও মেসেঞ্জারে কথা হয় রাকিবের। একপর্যায়ে মঙ্গলবার ১৮ মার্চ সুজুকি জিক্সার মোটরসাইকেল ক্রয় করার জন্য ভিকটিম তার এলাকার আজিজুর রহমান মিলন (২০) কে সাথে নিয়ে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের গ্লোব ফ্যাক্টরির পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর আসে। তখন প্রতারক রাকিব তাদেরকে বিজ্ঞাপনের মোটরসাইকেলটি দেখিয়ে দর-দাম করে। এরপর আসামি মো.জাহিদুল ইসলাম ফারহান(১৯) মো.রিপন (২২) কামরুল হাসান ওরফে রাহাদ (২২) শামীমুর রহমান ওরফে শামীম (২২) ও মো.ফয়সাল ওরফে বুলেট বাবু (২৩) ও বাদল (২২) সহ অজ্ঞাত ৫/৬ জন আসামি পিছন দিক থেকে এসে শফিক ও মিলনকে আটক করে ফেলে।

আরও পড়ুন: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত চালক

পুলিশ আরো জানায়, ওই সময় আসামিরা তাদেরকে চড়-থাপ্পর মেরে তাদের সাথে থাকা নগদ ৫ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আসামিরা ভিকটিমদের মোটরসাইকেল ক্রয়ের জন্য নিয়ে আসা টাকা কোথায় রেখেছে জানতে চাইলে তারা জানায় তারা টাকা নিয়ে আসে নাই। এতে প্রতারকচক্র ক্ষিপ্ত হয়ে ভিকটিমদেরকে পার্শ্ববর্তী অজ্ঞাত নির্জন স্থানে নিয়ে আটক করে মারধর করে। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে এবং আসামি জাকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে আটককৃত আসামিদের তথ্যের ভিত্তিতে ২ আসামির বাড়ি ও গাবুয়া বাজার হুন্ডা সার্ভিসিং সেন্টার থেকে ১টি সুজুকি জিক্সার, ১টি পালসার, ১টি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শফিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তকালে জানা যায়, গ্রেফতার আসামিরা একটি প্রতারক চক্র। তারা বিভিন্ন সময় অনলাইনে কম দামে মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের ফাঁদে ফেলে তাদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়াসহ চোরাই মোটরসাইকেল এবং বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করে আসছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

শিল্পকলায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা