সংগৃহিত ছবি
সারাদেশ

কার্টন থেকে নবজাতকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রিয়াজুল জান্নাহ মাদরাসা-সংলগ্ন প্রধান সড়কের পশ্চিম পাশে পড়ে থাকা একটি ওষুধের কার্টনে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বিশ্বে বায়ু দূষণে ২য় স্থানে ঢাকা

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় স্থানীয় লোকজন পুলিশকে ফোন করে জানায় রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসা-সংলগ্ন প্রধান সড়কের পশ্চিম পাশে একটি ওষুধের কার্টন পড়ে আছে। এ সময় কার্টুনের ভেতরে এক নবজাতকের লাশ রয়েছে। এরপর পুলিশ সদস্যরা গিয়ে পলিথিনে মোড়ানো অবস্থান একটি মেয়ে শিশুর লাশ দেখতে পান। এর পরে উদ্ধার করে পুলিশ বেগমগঞ্জ থানায় নিয়ে আসে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে এক দিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা