সংগৃহীত ছবি
সারাদেশ

টঙ্গীতে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে এবং কালিয়াকৈর উপজেলার মৌচাকে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে বিএসআইএস ও গ্লোবাস কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে দুই মাহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: সাভারে পাওয়ার গ্রিডে আগুন

মঙ্গলবার (১১ মার্চ) সকালে থেকে মহাসড়ক অবরোধের ঘটনায় দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া ওভার টাইম ও ঈদ বোনাসের টাকাও তারা পাননি। শ্রমিকরা বলেন, এ বিষয়ে আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে একাধিকবার অনুরোধ করেছি, কিন্তু তারা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।

গাজীপুরে মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার মৌচাকের গ্লোবাস কারখানায় কয়েকজন শ্রমিককে ডেকে নিয়ে মারধর করে স্টাফরা। এরপর শ্রমিকরা কারখানার ভেতর আন্দোলন শুরু করেন। পরে ঝামেলা মিটে গেলেও আজ পর্যন্ত কারখানা বন্ধ রয়েছে। এ কারণেই আজ বিক্ষোভ শেষে মহাসড়ক অবরোধ করেন তারা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ, সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা

নওগাঁর বদলগাছীতে হাট ও বাজারে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে অনিয়ম, স্বচ...

শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়...

চৌকায় ২০ জন পুশইন ঠেকাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ...

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে এক জনসমাবেশ ও পরিদর্শন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল...

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলা নিয়ে বির্তক, সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় ফল ও আম মেলা...

কড়াইয়ের ছ্যাঁকা আর এক সমাজের নীরবতা 

একটি ঘর সাধারণত নিরাপত্তার প্রতীক। কিন্তু সেই ঘরই যখন কারও জন্য নির্যাতনের জা...

সপ্তম বিশ্বকাপ নাকি অবসর? জানালেন মেসি

চলতি বিশ্বকাপে অংশ নিয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ আসরে খেলার রেকর্ড গড়েছেন লিওনেল...

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান। দীর্ঘ...

এক দশক পর ফুটবলে ফিরছেন রোনালদিনহো

ফুটবল বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রে রোনালদিনহো। বয়স ৪৬ ছুঁই ছুঁই, তবু থেমে নে...

আজ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র মৃত্যুবার্ষিকী 

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা