সংগৃহীত ছবি
সারাদেশ

সার্কিট হাউসে আগুন

জেলা প্রতিনিধি: নাটোর সার্কিট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্কিট হাউসের ৩য় তলার ভিআইপি কক্ষ-১ পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: রাঙামাটিতে সকাল-সন্ধ্যা অবরোধ

শনিবার (৮ জুন) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সার্কিট হাউসে গিয়ে দেখা গেছে, নাটোর জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলামের উপস্থিতিতে পুড়ে যাওয়া আসবাবপত্র ওই কক্ষ থেকে বের করার কাজ করছেন শ্রমিকরা।

আরও পড়ুন: বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ কুতুবী বলেন, এনডিসি স্যার আমাকে আগুনের খবর দেন। কয়েক মিনিটের মধ্যে সার্কিট হাউসে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি তৃতীয় তলার ওই রুমের জানালায় দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মশার কয়েল কিংবা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা