সংগৃহীত
সারাদেশ

স্বামীর ফার্মেসিতে মিলল স্ত্রীর লাশ

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার স্বামীর ওষুধের ফার্মেসির ভেতর থেকে রেহেনা আক্তার (২৭) নামের ১ নারী গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুন) রাত ৯টায় তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ক্যাপ্টেন সিএনজির পাশের ১টি ফার্মেসি থেকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই নারী লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকে নিহতের স্বামী কিবরিয়ার (৪০) এর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

নিহত নারী, গোপালগঞ্জের ইদ্রিস আলী ভূঁইয়ার মেয়ে। স্বামীর বাড়ি নড়াইলে বলে জানা যায়। কিন্তু তাদের বিস্তারিত কোন পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা বলেন, প্রায় বছর খানেক যাবৎ স্ত্রীকে নিয়ে শ্রীপুরের মুলাইদ গ্রামের মোস্তফা কামালের বাড়িতে ভাড়া থাকেন তারা। স্বামী কিবরিয়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ১টি দোকান ভাড়া নিয়ে ফার্মেসি সহ মোবাইল ব্যাংকিং ও মোবাইল রিচার্জের ব্যবসা পরিচালনা করতেন। গত ৪ মাস আগে মোস্তফার ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে স্ত্রী রেহেনাকে গ্রামে পাঠিয়ে দেন এবং তিনি দোকানে বসবাস শুরু করেন। বিগত ৩ দিন আগে স্ত্রী রেহেনা বাড়ি থেকে আসে এবং স্বামী-স্ত্রী ২ জনই দোকানে বসবাস শুরু করেন। শুক্রবার সকাল থেকেই তার দোকান বন্ধ দেখতে পায় স্থানীয়রা। এরপর সন্ধ্যার দিকে পাশের দোকানদার সোহেল মোবাইল রিচার্জ করতে দোকানে যায়। ঐ সময় দোকানের সামনে দাঁড়িয়ে ভেতরে আলো জ্বালানো অবস্থায় অন্ধ সাটারের ফুটো দিয়ে মেঝেতে ১ নারীকে পড়ে থাকতে দেখেন। তখন তাৎক্ষণিকভাবে ঘটনাটি মার্কেট মালিক মোস্তফাকে জানালে ঘটনাস্থলে এসে তিনি পুলিশে খবর দেয়। এর পরে পুলিশ ঘটনাস্থলে এসে দোকানের তালা ভেঙে দোকানের মেঝেতে স্ত্রী রেহেনার গলাকাটা লাশ ও পাশে রক্তমাখা ১টি বটি উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে আহত ১ বাংলাদেশি

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৃহস্পতিবার (৬ জুন) দিবাগত রাতে বঁটি দিয়ে স্ত্রীর গলাকেটে হত্যা করেছেন তার স্বামী। এরপর লাশ দোকানের ভেতর ফেলে বাইরে থেকে শাটারে তালা দিয়ে পালিয়ে যান। নিহত নারীর স্বামীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞসাবাদ করলেই বিস্তারিত সকল তথ্য জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা