সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রেনের ধাক্কায় মো. রুকন মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : খুলেছে সিলেটের সব পর্যটনকেন্দ্র

শুক্রবার (৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার সরারচর স্টেশনে এ ঘটনা ঘটে।

মো. রুকন মিয়া বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের পিপড়াদী গ্রামের বাসিন্দা। সরারচর রেলওয়ে স্টেশনের মাস্টার রতিশ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নিহতের ভাই বোরহান উদ্দিন জানান, দুপুরের দিকে খবর পাই সরারচর স্টেশনে ট্রেনের ধাক্কায় আমার ভাইয়ের মতো একজন মারা গেছে। তারপর আমাদের পরিবার লোকজন গিয়ে দেখি আমার ভাই। আমার ভাই খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ আমার ভাইকে নিয়ে গেছে। ও আল্লাহর কাছে ভালো থাকুক।

কি‌শোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য এগারসিন্দুর গোধূলি ট্রেনটি দুপুর আনুমানিক ২টার দিকে সরারচর স্টেশনে প্রবেশ করছিল। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই রুকন মিয়ার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়া বলেন, দুপুরের দিকে সরারচর স্টেশনে ট্রেনের ধাক্কায় একজন মারা যায়। খবর পেয়ে নিহতের পরিবার এসে শনাক্ত করলে আমরা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা