ছবি: সান নিউজ
রাজনীতি

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠন।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় জেলার পাবলিক লাইব্রেরিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু আবু হানিফ বলেন," জুলাই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনে সংগঠিত হয় নাই। দীর্ঘ ১৫ বছর আওয়ামিলীগের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ এই ক্ষোভ জুলাই গণঅভ্যুত্থানে প্রতিফলিত হয়। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে এই আন্দোলন সংগঠিত হয়। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর আমরা হাসিনার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করেছি।আমরাই এই গণঅভ্যুত্থানের পাটাতন রচনা করেছি। এই ২০২৪ সালের কোটার বিরুদ্ধে আন্দোলনে আওয়ামিলীগের দমনপীড়নের ফলে ছাত্র জনতা রাজপথে নামে এবং শেখ হাসিনার ১৫ বছরের দুঃশাসন অবসান হয়।গণঅভ্যুত্থানেরনের ২ বছর এখনও পতিত ফ্যাসিস্টের দোসরা আস্ফালন দেখাচ্ছে।বিদেশে থেকে হুমকিধামকি দিচ্ছে। একটা বিষয় স্পষ্ট ৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর রচিত হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই।

আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সঙ্গী জামায়াত ও তাদের জোট কথায় কথায় সরকার কে ফেলে দেয়। একটা সরকার ৬ মাস হলো ক্ষমতায় আসছে তাদের সময় দিতে হবে, সরকার সবাইকে নিয়ে কাজ করবে। জামায়াত এনসিপি যে সব উসকানি ও সংঘাতমূলক বক্তব্য দিচ্ছে এতে নিষিদ্ধ আওয়ামিলীগ উৎসাহ পাচ্ছে। সুতরাং নিষিদ্ধ দল উৎসাহ পায় এমন সব কর্মকান্ড পরিহার করার আহবান রইলো বিরোধী দলের প্রতি।

বর্তমানে সবচেয়ে বড় সমস্যা গ্যাস সংকট,লোডশেডিং ও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম যেভাবে বাড়ছে এতে মানুষের ভোগান্তি বাড়ছে।সরকার কে এসব বিষয়ে নজর দিতে হবে। এই সাধারণ মানুষেরা এসব ভোগান্তির প্রতিবাদে যেকোনো সময় রাস্তায় নামতে পারে।ফলে এই বিষয়টি এখনই সরকার কে গুরুত্ব দিতে হবে।

কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি মুখলেছুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে, সহ সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি,কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ,কিশোরগঞ্জ জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা