সংগৃহীত
সারাদেশ

বিএসএফের গুলিতে আহত ১ বাংলাদেশি 

জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলতাব হোসেন (৫৫) নামের ১ বাংলাদেশি অটোভ্যানচালক আহত হয়েছেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট নিহত নারী

শুক্রবার (৭ জুন) বিকেলে সিঙ্গিমারী সীমান্তে পকেট এলাকার ৮৯৩ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব-পিলারের কাছে এই গুলির ঘটনা ঘটে।

আহত ব্যক্তি, সিঙ্গিমারী ইউনিয়নের পকেট গ্রামের বাসিন্দা মৃত বাচ্চা শেখের ছেলে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি আছেন।

আরও পড়ুন: খুলেছে সিলেটের সব পর্যটনকেন্দ্র

সীমান্তের বাসিন্দাদের তথ্য সূত্র জানান, শুক্রবার বিকেলে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকার সীমান্তে ক্ষেতে কাজ করছিলেন তিনি। এই সময় ভারতের কোচবিহার বিএসএফ ব্যাটালিয়নের নগর সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এর পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাকে।

উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ওয়ার্ড সদস্য সামসুল হক বলেন, সিঙ্গিমারী সীমান্তে ভারতীয় বিএসএফের গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে জানতে পারি যে অটোভ্যানচালক আলতাব হোসেনকে বিএসএফ সদস্যরা গুলি করেছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনারস্থলে বিজিবির সিও আসছেন। এরপর ভারতীয় বিএসএফের সাথে পতাকা বৈঠকও হতে পারে।

এই বিষয়ে জানতে বিজিবি-৬১ তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা