সংগৃহীত ছবি
সারাদেশ

মোরেলগঞ্জে ভূমিসেবা চালু ‍না থাকায় খাজনা বন্ধ

এস.এম.সাইফুল ইসলাম কবির, (বাগেরহাট) প্রতিনিধি: দেশের দক্ষিনাঞ্চলের বৃহত্তর একটি উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। সফটওয়্যার উন্নয়ন কাজের কারণে প্রায় ১ মাস দিন ধরে ভূমিসেবা সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। ফলে খাজনা প্রদান ও নামজারি না হওয়ায় সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হচ্ছে না বললেই চলে। এতে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। জমি কেনাবেচা না করতে পেরে এই উপজেলার মানুষ নানাবিধ সংকটে পড়েছে।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাস এলেই জমি কেনাবেচা বৃদ্ধি পায়। সেই হিসেবে সপ্তাহে সাব-রেজিস্ট্রি অফিসে শতাধিক দলিল হয়, যা থেকে সরকার আনুমানিক ৫০ লাখ টাকার রাজস্ব অর্জন করে। কিন্তু গত ১ মাস ধরে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় জমির নামজারি ও খাজনা গ্রহণ বন্ধ রয়েছে।

কয়েকজন দলিল লেখক জানান, খাজনা না দিতে পারায় একদিকে যেমন দলিল রেজিস্ট্রি হচ্ছে না, অন্যদিকে জমির নামজারিও বন্ধ রয়েছে। এতে মানুষ ভোগান্তিতে পড়েছে।

উপজেলা ভুমি অফিসে কর্মরত একজন জানান ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় আমরা নামজারির আবেদন নিতে পারছি না,এতে নামপত্তন ও খাজনা প্রদানও বন্ধ রয়েছে। ফলে মানুষ হয়রানি ও ভোগান্তিতে পড়ছে।

নদীতীরবর্তী একটি ইউনিয়ন তেলিগাতী থেকে মোরেলগঞ্জ উপজেলা ভুমি অফিসে সেবা নিতে এসেছিলেন মহাতাব উদ্দিন,সার্ভার সচল না থাকার কারনে তিনি নামজারি আবেদন করতে পারেন নি। ভুমি অফিস থেকে তাকে বুজিয়ে বলে দেয়া হয়েছে যে সার্ভার সচল হলে আবেদন করতে পারবে।

আরও পড়ুন: টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৩

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা সাবরেজিস্টার হীরা খাতুন বলেন,সাধারণত ডিসেম্বরে জমি রেজিস্টি বেশি থাকে,কিন্তুু ভুমি সেবা সার্ভার সাময়িক বন্ধ থাকার কারনে রেজিস্টি এমদম সীমিত,সরকারের রাজস্ব কমে যাচ্ছে,আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।

বিষয়টি নিয়ে মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: বদরুদ্দোজা জানান, সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য সাময়িকভাবে ভূমিসেবা সার্ভার বন্ধ রয়েছে। আবার কোনো কোনো সময় কাজও করছে। তিনি বলেন, জমির মালিকদের সাময়িক অসুবিধা হলেও দ্রুতই ভূমিসেবা সার্ভার ঠিক হয়ে যাবে।আবেদন নিষ্পত্তি করার স্বার্থে দ্বিতীয় ভার্সনটি পুরোপুরি চালু করা যায়নি। কারিগরি কিছু ক্রটির কারণে সার্ভারটি সম্পুর্ন সচল হয়নি। আগের ভার্সনটি এখন সচল, ধীরে ধীরে দ্বিতীয় ভার্সনটি চালু হচ্ছে। এ বিষয়ে উর্ধতন কতৃপক্ষের সাথে কথা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে পুরোপুরি সার্ভারটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা