সংগৃহীত ছবি
সারাদেশ

জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: চাঁদপুর জেলার সদর উপজেলার মাঝির বাজার এলাকার মেঘনা নদীতে নোঙ্গর করা এমভি আল বাখেরা নামের একটি মালবাহী জাহাজ থেকে ৭ জনের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ লাশগুলো উদ্ধারের খবর পাওয়া যায়। নিহতরা ঐ জাহাজের নাবিক ও কর্মচারী বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: খুঁটির সঙ্গে বাইকের ধাক্কা, নিহত ৩

এদিকে, নিহতদের মধ্যে প্রথমে ৫ জনের লাশ জাহাজ থেকে উদ্ধার করা হয়। এরপর গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

জানা যায়, লাশগুলো জাহাজের বিছানার ওপরে পড়ে ছিলো। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার সঙ্গে ডাকাতির যোগসূত্র থাকতে পারে।

পুলিশ জানায়, জাহাজটিতে ডাকাতি করতে বাধা দেয়ায় তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার তদন্ত চলছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত ও ময়নাতদন্তের পর লাশগুলো হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে লিগ্যাল নোটিশ

ভারতে পলাতক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী...

বড়দিন: তিন কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক...

হালান্ড-ওডেগার্ডের নরওয়ে শেষ হাসি হাসল

মাত্র ১৪ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বড় বিপদের মুখে পড়ে গিয়েছিল নরওয়ে। প্র...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা