ছবি: সংগৃহীত
সারাদেশ

সাকিবের মাগুরার বাড়িতে হামলা, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতের দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত সাকিবের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয় ইট-পাটকেল নিক্ষেপের মাধ্যমে। তবে ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে কয়েকটি বিকট শব্দ শোনা যায়। এরপর কয়েকটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি বাড়ির সামনে অবস্থান নিয়ে হামলা চালায় এবং প্রধান ফটকে আগুন দেওয়ার চেষ্টা করে।

ঘটনার পর মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, হামলায় ব্যবহৃত বস্তু পেট্রোলবোমা কি না, তা তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পুলিশ জানিয়েছে, এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা