শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল ঘানা ( ছবি : সংগৃহিত)
খেলা

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল ঘানা

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ কোরিয়াকে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ঘানা। ফলে বিশ্বকাপ আসরে নিজেদের টিকিয়ে রাখল তারা।

আরও পড়ুন : সুইসদের বিপক্ষে ব্রাজিলের প্রথম জয়

সোমবার (২৮ নভেম্বর) কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথমার্ধে কোরিয়ার জালে ২ গোল দেয় ঘানা। এরপর মনে হয়েছিল ম্যাচটি হয়তো সহজেই নিজেদের পকেটে পুরে নিলো ঘানা।

তবে সিনেমার ক্লাইম্যাক্স তখনো বাকি। কে জানতো যে, দুই গোলে পিছিয়ে থাকার পরেও দ্বিতীয়ার্ধে ফিরে আসবে দক্ষিণ কোরিয়া।

বিরতি থেকে ফেরার (৫৮.৬১) তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে দ্বিতীয়ার্ধের খেলা রঙিন করে তুললো সনের দল। সে সময় মনে হয় মাঠে উপস্থিত দর্শকদের পাশাপাশি, টিভি সেটের সামনে থাকা দর্শকরাও এবার নড়েচড়ে বসছিল।

আরও পড়ুন : শেষ ষোলোতে পর্তুগাল

তবে দর্শকদের বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি ঘানার খেলোয়াড় মোহাম্মেদ কুদুস। ৬৮ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন তিনি।

এরপর সময় যত বেড়েছে দুই দলের আক্রমণের গতিও ততো বৃদ্ধি পেয়েছে। তবে সনের কোরিয়া পরবর্তীতে ঘানার জাল আর খুঁজে পায়নি। যে কারণে নির্ধারিত সময় শেষ হয় ৩-২ গোলের ব্যবধানে। ঘানার এমন জয়ের পর টুর্নামেন্টে ভালোভাবেই টিকিয়ে থাকল তারা।

আরও পড়ুন : আর্জেন্টিনার রাজসিক প্রত্যাবর্তন

প্রসঙ্গত, চলতি কাতার বিশ্বকাপে ঘানা তাদের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে দারুণ খেলার পরেও ৩-২ গোলে হেরেছিল। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ তারা সেই একই ব্যবধানে জয় তুলে নিল।

অপরদিকে দক্ষিণ কোরিয়া তাদের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল, এরপর আজকের ম্যাচ হেরে গেল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদারীপুরে জেলে পরিবারের মাঝে  চাল বিতরন

মা ইলিশ সংক্ষনে মাদারীপুরে অসহায় জেলে পরিবারের মাঝ...

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শহীদ জিয়া...

কুলাউড়ার প্রথম সাংসদ ব্যারিস্টার মুন্তাকিম আর নেই

মৌলভীবাজারের কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য,...

শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হো...

ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান

ভক্তদের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এবার নিজস্ব ইউটিউব চ্যানেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা