আর্জেন্টিনার রাজসিক প্রত্যাবর্তন
খেলা

আর্জেন্টিনার রাজসিক প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক : দেশের জন্যে বা দলের প্রয়োজনে যারা জ্বলে উঠবেন তাদেরকেই বলা হয় বিশ্বসেরা খেলোয়ার। মেসিকে কেন সর্বকালের সেরা ফুটবলার বলা হয় তা যেন আরও একবার প্রমাণ করলেন তিনি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বিশ্বকাপে টিকে থাকতে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর বিপক্ষে জয় পেতেই হবে। এমন কঠিন মুহূর্তে দল যখন ৬০ মিনিটেও গোল পাচ্ছিল না ঠিক তখনই যেন আর্জেন্টিনার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন মেসি।

লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেজের গোলেই মেক্সিকোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।

মেক্সিকোর বিপক্ষে পাঁচ পরিবর্তন নিয়ে এদিন খেলতে নামে স্কালোনির দল। মেসিদের বিপক্ষে ৫ ডিফেন্ডারের কৌশল নিয়ে দল সাজান মেক্সিকোর আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো।

আরও পড়ুন : সৌদি আরবকে হারাল পোল্যান্ড

খেলার প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে মেসিরা শুরু থেকে এগিয়ে থাকলেও পুরো ম্যাচে একটিও গোলের সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। এসময় তুলনামুলকভাবে মেক্সিকো মেসিদের থেকে উজ্জ্বল ছিল।

খেলার ১৪ মিনিটে মাঝমাঠের বাইরে থেকে নেওয়া মেক্সিকান ভেগার ফ্রি কিক থেকে বল ডিক্সের ভেতরে গেলেও আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ চোখ ধাঁধানো ড্রাইভ দিয়ে সেটি দ্রুত গতিতে লুফে নেন।

আরও পড়ুন : তিউনিশিয়াকে হারিয়ে টিকে রইল অস্ট্রেলিয়া

দিনের আগের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ডের জয়ে আর্জেন্টিনাকে এই ম্যাচে তাই জিততেই হবে। ৩৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া মেসির ফ্রি কিক মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া পাঞ্চ করে ক্লিয়ার করেন।

খেলার ৪০ মিনিটে কর্নার থেকে ডি মারিয়ার ক্রসে লাউতারো মার্টিনেজের হেড খুঁজে পায়নি গোলের দেখা। খেলা শেষের এক মিনিট আগে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় মেক্সিকো।

ভেগার দুর্দান্ত ফ্রি কিক ডান পাশে লাফিয়ে দুর্দান্তভাবে গ্লাভস বন্দী করেন আর্জেন্টাইন এমি মার্টিনেজ। গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

আরও পড়ুন : ইংল্যান্ডকে আটকিয়ে দিল যুক্তরাষ্ট্র

আলবিসেলেস্তারা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য চাপ বাড়াতে থাকে। ৫৩ মিনিটে ডিবক্সের বাইরে থেকে মেসিকে ফাউল করা হলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেসির বা পায়ের ফ্রি কিক গোলবারের ওপর দিয়ে চলে যায়।

এর ঠিক ১১ মিনিট পরেই আসে মেসির সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ডি মারিয়ার পাস থেকে দুর্দান্ত শটে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি।

আর্জেন্টিনা গোল দিয়ে কিছুটা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে। মেক্সিকোর সুযোগগুলো রক্ষণভাগেই শেষ করে দিচ্ছিল মেসি বাহিনী। ম্যাচ যখন শেষের দিকে ১-০ ব্যবধানে আগাচ্ছে ঠিক তখনই আবার গোল করে আর্জেন্টিনা।

আরও পড়ুন : ওয়েলসকে কাঁদিয়ে জয়ে ফিরল ইরান

এবার মেসির বাড়ানো বলে বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার রংধনু শটে অসাধারণ এক গোল করেন এনজো ফার্নান্দেজ। তার অসাধারণ গোলে আর্জেন্টিনা পায় ২-০ গোলের লিড।

ম্যাচের শেষে আর কোনো গোল না হওয়ায় আর্জেন্টিনা ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে। বিশ্বকাপের নকআউট রাউন্ডে যেতে আর্জেন্টিনাকে পরের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেও জিততে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা