খেলা

ইংল্যান্ডকে আটকিয়ে দিল যুক্তরাষ্ট্র

সান নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নেমে বেশ বেগ পেতে হচ্ছে ইংল্যান্ডকে। আল বায়াত স্টেডিয়ামে শুক্রবার ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে ব্রাজিল

জিতলেই নিশ্চিত হয়ে যেতো শেষ ষোলর টিকিট, এমন ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চিরচেনা ফুটবলটা খেলতে পারেনি ইংল্যান্ড। ইংলিশদের চেয়ে র‍্যাংকিংয়ে ১১ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র ম্যাচের শুরু থেকেই লড়েছে সমানে সমান। তাই শেষটায় ফলাফল ও এসেছে সমান সমান।

বিশ্বকাপে এর আগের দুই দেখায় কোনোবারই যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের মুখ দেখেনি ইংলিশরা। প্রথম জয়ের আশায় শুরু থেকেই সাবধানী শুরু করে থ্রি লায়ন্সরা।

২৭ মিনিটে প্রথম গোলের সুযোগ তৈরি করে যুক্তরাষ্ট্র। ডান পাশ থেকে রাইটের বাড়ানো ক্রসে ম্যাককেনিয়ের শট গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়।

২৯ মিনিটে আবারো সুযোগ পায় আমেরিকা। এবার মুসার দূরপাল্লার শট রাইস এর মাথায় লেগে বাইরে চলে গেলে গোলবঞ্চিত থাকে তারা। ৩৩ নিনিটে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে আমেরিকানদের বদৌলতে।

যুক্তরাষ্ট্রের প্রাণভোমরা পুলিসিচের দূরপাল্লার শট গোলপোস্টে লেগে ফিরে আসলে আর গোলের দেখা পাওয়া হয়নি জো বাইডেনের দেশের। প্রথমার্ধের একদম শেষ মিনিটে ম্যাসন মাউন্টের শট দুর্দান্ত ভঙ্গিমায় রুখে দেন আমেরিকার গোলরক্ষক৷ ফলে গোলশূন্য অবস্থাতে থেকেই বিরতিতে যায় দুই দল।

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বিরতি থেকে ফিরেও চলে আমেরিকা শো৷ ৫৯ মিনিটে পুলিসিচেত শট বাইরে চলে যায়৷ পুরো ম্যাচে বল নিজেদের দখলে থাকলেও গোল পায়নি আমেরিকা। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে তারা৷

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা