আর্জেন্টিনাকে হারাতে চাই : মেক্সিকান গোলরক্ষক গুইলেরমো ওচোয়া
খেলা

আর্জেন্টিনাকে হারাতে চাই

স্পোর্টস ডেস্ক : ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর বাঁচামরার লড়াই। তবে মেক্সিকো পোল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন : বাঁচা-মরার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা

অপরদিকে আর্জেন্টিনা সৌদি আরবের মতো দলের কাছে ২-১ গোলে হেরে তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে।

ফলে, আর্জেন্টিনা তাই চাপে। তাদের জিততেই হবে আজকের ম্যাচ। প্রথম ম্যাচে মেসি অনেকটাই নিষ্প্রভ ছিলেন। আজও তেমন কিছু হলে ভাঙতে পারে আর্জেন্টিনার স্বপ্ন।

তবে মেক্সিকান গোলরক্ষক গুইলেরমো ওচোয়া মনে করেন, মেসির ঘুরে দাঁড়ানোর মতো জাদু জানা আছে।

আরও পড়ুন : তিউনিশিয়াকে হারিয়ে টিকে রইল অস্ট্রেলিয়া

ওচোয়া বলেন, ‘মেসির মধ্যে সেই জাদুটা আছে। সে হয়তো কিছুই করবে না, আবার এক মিনিটেই ঘুরে দাঁড়িয়ে গোল করে দেবে। এটা দারুণ এবং কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা লড়াই করতে প্রস্তুত, আমাদের চেহারা দেখাতেও।’

পোল্যান্ডের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে মেক্সিকো। ওই ম্যাচে পোলিশ স্ট্রাইকার রবার্তো লেভানদোভস্কির একটি পেনাল্টি শ্যুট ঠেকিয়ে দলকে বাঁচান ওচোয়া।

চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। তাই প্রতিপক্ষ কঠিন হলে এড়িয়ে যাওয়ার কথা ভাবেন না বলে জানান মেক্সিকান গোলরক্ষক।

আরও পড়ুন : বাঁচা-মরার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা

ওচোয়া বলেন, ‘আমি এমন ভাবি না যে-আহা, তাদের খেলব না কারণ তারা বেশ কঠিন। অথবা অমুক দলকে এড়িয়ে যেতে চাই, কারণ দলটি বেশ দুরুহ।

তিনি আরও বলেন, আমি তার বিপরীত ভাবি। আমরা তাদের বিপক্ষে বিশ্বকাপে খেলতে চাই। আমরা চাই ভালো একটি ম্যাচ খেলতে, তাদের হারাতে।’

প্রসঙ্গত, ফিফা র‌্যাংকিংয়ের হিসেবে আর্জেন্টিনা বেশ এগিয়ে থাকলেও মেক্সিকো একদম দুর্বল প্রতিপক্ষ নয়। আর্জেন্টিনার র্যাংকিং ৩, অন্যদিকে মেক্সিকোর ১৩।

আরও পড়ুন : ইংল্যান্ডকে আটকিয়ে দিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ১৭ ম্যাচ খেলে ১১ জয় আর ৬ ড্র নিয়ে অপরাজিত ছিল। অন্যদিকে মেক্সিকো ১৪ ম্যাচের মধ্যে জিতেছে ৮টি, ড্র ৪ ম্যাচ এবং হার দুটিতে।

মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য আর্জেন্টিনার ধারেকাছেও নেই মেক্সিকো। দুই দল ম্যাচ খেলেছে ৩৫টি। এর মধ্যে আর্জেন্টিনার জয় ১৬টিতেই, ড্র ১৪ ম্যাচ। বাকি ৫ ম্যাচ জিতেছে মেক্সিকো।

আরও পড়ুন : ওয়েলসকে কাঁদিয়ে জয়ে ফিরল ইরান

তবে বিশ্বকাপে এর আগে আর্জেন্টিনাকে একবারও হারাতে পারেনি মেক্সিকো। তিনবার দেখা হয়েছে দুই দলের, তিনবারই জিতেছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০১০ বিশ্বকাপে শেষ ষোলোতে মেক্সিকোকে ৩-১ গোলে হারায় আর্জেন্টাইনরা।

আর দুই দলের সবশেষ দেখা হয়েছিল প্রীতি ম্যাচে। ২০১৯ সালের সেপ্টেম্বরে সে ম্যাচে লতারো মার্টিনেজের হ্যাটট্রিকে মেক্সিকানদের ৪-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

পারিবারিক আবহের গল্প নিয়ে আরশ-মাফতুহা’র নতুন নাটক ‘আহা একি মায়া’

সম্পর্কের গভীরতা, ভালোবাসার টান আর পারিবারিক আবেগ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা