প্রতীকী ছবি
খেলা

বাঁচা-মরার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। তবে সেসব স্মৃতি ভুলে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে আজ মেক্সিকোর মুখোমুখি হচ্ছে লিওনেল মেসিরা।

আরও পড়ুন: উন্নয়ন না দেখলে চোখের ডাক্তার দেখান

লুসাইল স্টেডিয়ামে রবিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে এই দুই দল। মেক্সিকোর বিপক্ষে এই ম্যাচে নামার আগে এক সংবাদ সম্মেলনে দলের সার্বিক অবস্থার কথা জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।

তিনি বলেন, ‘এটা আমাদের জন্য এখন ফাইনালের মতো। কারণ এটি এমন একটি ম্যাচ যা এই বিশ্বকাপে আমাদের বিশ্বাসকে তুলে ধরবে। সৌদি আরবের কাছে হেরে যাওয়া আমাদের মনোবলে একটি ভারী ধাক্কা ছিল কিন্তু আমরা একটি শক্তিশালী দল, খুব ঐক্যবদ্ধও আছি’।

আরও পড়ুন: ইউক্রেনে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬০ লাখ মানুষ

এদিকে, মেক্সিকোর গোল রক্ষক ও অধিনায়ক গিয়েরমো ওচোয়া আর্জেন্টিনাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি মেসিদের সামনে পরীক্ষা দিতে প্রস্তুত বলে জানান। হারের আগেই হার নয় বরং এই মেক্সিকান শেষ পর্যন্ত লড়ে যেতে চান।

মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য বেশ এগিয়ে আর্জেন্টিনা। মেক্সিকো তাদের বেশ পরিচিত প্রতিপক্ষ। দুই দল ম্যাচ খেলেছে ৩৫টি। এর মধ্যে আর্জেন্টিনার জয় ১৬টিতেই, আর ড্র ১৪ ম্যাচ। বাকি পাঁচ ম্যাচ জিতেছে মেক্সিকো।

আরও পড়ুন: স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনিয়া, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাকআলিস্তার, লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া।

মেক্সিকোর সম্ভাব্য একাদশ

ওচোয়া (গোলরক্ষক), সানচেজ, আরাহো, মন্টেস, গ্যালার্দো, গুয়ার্দাদো, ই. আলভারেজ, গুতেরেজ, ভেগা, হিমেনেজ, লোজানো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

সৌদিতে প্রাণঘাতী হামলার আগে নিষ্ক্রিয় ছিল সতর্কবার্তা ব্যবস্থা

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ...

গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে ইমরানের দল

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গভর্নরের শাসন জারি ও জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রাক্তন স্ত্রীর বিয়েতে ‘স্পাইডার-ম্যান’ তারকা

প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছ...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা