প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ লাখ মানুষ এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। চলমান এই হামলায় ইউক্রেনের ৬০ শতাংশ আবাসিক ভবন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ-পানি না থাকায় দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে ব্রাজিল

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার (২৫ নভেম্বর) রাতে এ কথা জানিয়েছেন।

এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, আজ রাত পর্যন্ত কিয়েভসহ ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলে ব্লাকআউট (বিদ্যুৎবিচ্ছিন্ন থাকা) অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলের টিউব উদ্ভোধন আজ

তবে গত বুধবারের তুলনায় ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে দাবি করলেও তিনি জানিয়েছেন, শীতের মধ্যে ইউক্রেনে এখনো লাখ লাখ মানুষ আলো, পানি ও তাপবিহীন অবস্থায় দিনযাপন করছেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, রুশ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলগুলো। এসব এলাকার অনেক বাসিন্দা ২০ থেকে ৩০ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন।

আরও পড়ুন: স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে আরও রয়েছে দক্ষিণে ওডেসা, পশ্চিমে লভিভ এবং ভিনিৎসিয়া ও দিনিপ্রোপেত্রোভস্কের মতো মধ্যাঞ্চলীয় শহরগুলো।

সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট বলেন, আপনার বাড়িতে যদি বিদ্যুৎ থাকে, তার মানে এই নয় যে সমস্যা কেটে গেছে। তাই দয়া করে বাড়িতে বিদ্যুৎ থাকলেই একাধিক শক্তিশালী বৈদ্যুতিক যন্ত্র চালাবেন না। আমাদের এই শীত সহ্য করতে হবে। এমন একটি শীতকাল, যা সবাই মনে রাখবে।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ইউক্রেন ও এর পশ্চিমা মিত্রদের অভিযোগ, বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়ে রাশিয়া যুদ্ধাপরাধ করছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা