আন্তর্জাতিক

আলজেরিয়ায় ৪৯ জনের মৃত্যুদণ্ড

সান নিউজ ডেস্ক: আলজেরিয়ার বনে এক ব্যক্তিকে গণপিটুনি ও পুড়িয়ে হত্যার দায়ে ৪৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

আরও পড়ুন: তীব্র গরমে ২০ হাজার মানুষের মৃত্যু

শুক্রবার (২৫ নভেম্বর) উত্তর আফ্রিকার এই দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

উত্তর আফ্রিকার দেশটি ১৯৯৩ সালে কার্যকর করার পর থেকে মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ দেয়। যার অর্থ হচ্ছে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে আনা হবে।

আরও পড়ুন: বিশ্বে কমেছে মৃত্যু ও আক্রান্ত

মামলা সূত্রে জানা গেছে, আলজেরিয়ার উত্তরাঞ্চলের তিজি ওজৌ জেলায় গত আগস্টে জামেল বেন ইসমাইল নামে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্তরা বনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা করে। পরে জানা যায়, ওই ব্যক্তি মালিয়ানা থেকে পশ্চিমে ২৩০ কিলোমিটার দূরের অঞ্চলে দাবানল থেকে মানুষজনকে বাঁচাতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে গিয়েছিলেন।

গত বছর আলজেরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হয়। ওই বছর একাধিক দাবানলে দেশটিতে ৯০ জনের মৃত্যু হয়। দাবানল শুরু হওয়ার পেছনে জঙ্গলে আগুন লাগিয়ে দেয়ার দাবিতে স্থানীয়দের ভুল সন্দেহে পিটুনিতে মৃত্যু হয় জামেল বেন ইসমাইলের। কিন্তু তিনি আগুন ছড়িয়ে দেয়ার জন্য নয়, দাবানল মোকাবিলায় অন্যদের সহায়তা করার জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন।

আরও পড়ুন: আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এ ঘটনায় গত বছরের ১১ আগস্ট সহিংসতার গ্রাফিক ফুটেজ ছড়াতে শুরু করে। যেখানে দেখা যায়, আক্রমণ করা হয়েছে বেন ইসমাইলকে। তাকে নির্যাতন ও পুড়িয়ে হত্যার পরে মরদেহ গ্রামে নিয়ে যায় লোকজন।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, বেন ইসমাইলকে হত্যা সম্পর্কিত অন্যসব অপরাধে আরও ২৮ জনকে দুই থেকে দশ বছরের মধ্যে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা