ছবি-সংগৃহীত
জাতীয়

আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সান নিউজ ডেস্ক: মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

বৃহস্পতিবার মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আনোয়ার ইব্রাহিম। ওইদিন বিকেলে রাজধানী কুয়ালালামপুরে আস্তানা নেগারা রাজপ্রাসাদে রাজা আল সুলতান আব্দুল্লাহর কাছে শপথ নেন ৭৫ বছর বয়সী পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম।

শপথ নেওয়ার পর প্রথম টুইট বার্তায় আনোয়ার ইব্রাহিম জানান, দলের ইচ্ছে এবং বিবেকের তাগিদে তিনি এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।

আরও পড়ুন: করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২০

গত ১৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে সরকার গঠনের জন্য ১১২টি আসন পেতে ব্যর্থ হয় বড় দুই জোট পাকাতান হারাপান ও পেরিকাতান ন্যাশনাল।

এরপরই অবশ্য মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ জানিয়েছিলেন, খুব শিগগির নিজের পছন্দসই ও যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন তিনি। সরকার গঠনে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতায় ব্যর্থ হওয়ার পর এ ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজার হস্তক্ষেপে প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেলেন আনোয়ার ইব্রাহিম।

আরও পড়ুন: সেই মেহেদীর ৭ দিনের রিমান্ড

দেশটির সংবিধান অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী জোটের নেতা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী নির্বাচন ও সরকার গঠনের বিষয়ে হস্তপেক্ষপ করেন রাজা।

যদিও এর আগে নির্বাচনে অংশ নেওয়া তিন প্রধান জোট আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান কোয়ালিশন, সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল জোট ও বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের বারিসান ন্যাশনাল কোয়ালিশন নিজেদের মধ্যে আলোচনা বসেছিল। তবে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন সরকার গঠনে অন্য দুই জোটের একটিকেও সমর্থন দেবে না বলে সাফ জানিয়ে দেয়। এরপরই রাজা নিজের পছন্দের ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

আরও পড়ুন: জানুয়ারিতে গ্যাস সংকট কাটবে

মালয়েশিয়ার সংসদের মোট আসন সংখ্যা ২২২টি। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে হলে বিজয়ী দল বা জোটকে অন্তত ১১২টি আসনে জয়ী হতে হয়।

এবারের নির্বাচনে প্রধান তিন জোটের মধ্যে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান কোয়ালিশন ৮২টি, মুহিদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল জোট ৭৩টি এবং ইসমাইল ইয়াকোবের বারিসান ন্যাশনাল কোয়ালিশন ৩০টি আসনে জয়লাভ করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা