সারাদেশ

ফরিদপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

বিভাষ দত্ত, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে আনু মৃধা নামের এক রিক্সা চালককে শ্বাসরুদ্ধ করে হত্যার প্রধান আসামি সোহাগ মৃধাকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : আইনের শাসনে দেশে নৈরাজ্য নেই

শনিবার সকালে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকার চাঁদপুর গ্রামের আনু মৃধা একজন রিক্সা চালক। গত ১৬ এপ্রিল দুপুরে একই এলাকার সোহাগ ঘাস আনার কথা বলে জনৈক রাজ্জাকের কলার বাগানে নিয়ে যায় রিক্সা চালক আনু মৃধাকে। এসময় রিক্সা চালক আনুকে রাস্তার পাশে দাড় করে সোহাগ বস্তায় ঘাস ভরতে কলা বাগানের ভিতরে যায়। ঘাস ভরা হয়ে গেলে বস্তাটি উঠিয়ে দেওয়ার জন্য আনুকে কলা বাগানের ভেতরে ডাকে সোহাগ। আনু তার ডাকে সাড়া দিয়ে বাগানের ভিতরে গেলে কৌশলে সোহাগ পিছন দিক থেকে আনুর গলায় গামছা পেচিয়ে হত্যা করে। পরে তার লাশ বাগানের মধ্যে ফেলে রিক্সা নিয়ে চলে যায়। সন্ধ্যায় এলাকার লোকজনের খবরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঐ দিনই নিহতের ছেলে পিয়াস মৃধা কোতয়ালী থানায় মামলা করে।

আরও পড়ুন : তিউনিসিয়ায় আরও ৪১ মরদেহ উদ্ধার

পুলিশ ঘটনাটি অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে সোহাগকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় সোহাগ স্বীকার করে যে, সে আনুর রিক্সাটি নেওয়ার জন্যই সে তাকে গামছা পেচিয়ে হত্যা করেছে। হত্যার পর সোহাগ রাজবাড়ি জেলার ধুলদি জয়পুর নামক স্থানে জনৈক আক্কাসের নিকট ১৭ হাজার টাকার রিক্সাটি বিক্রি করে দেয়। সোহাগের তথ্য মতে রাজবাড়ীর আক্কাসের নিকট হতে রিক্সাটি উদ্ধার করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা