ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার কলসী দীঘি সড়ক এলাকায় স্ত্রী রিনা আক্তারকে (২৫) হত্যার অভিযোগে মো. সাখাওয়াত হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

আরও পড়ুন : বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

শুক্রবার (২৮ এপ্রিল) নেত্রকোনা জেলার দুর্গাপুরের সীমান্তবর্তী এলাকা কালিকাবর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাখাওয়াত ময়মনসিংহ গৌরীপুর উপজেলার মুচডেঙ্গা এলাকার মো. মকবুল হোসেনের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে বন্দর থানার কলসী দীঘি সড়কে ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন : ছবি তোলা নিয়ে ৬ গ্রামের মধ্যে সংঘর্ষ

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল বন্দর থানার কলসী দীঘি সড়কের হাজি মাহমুদ মিয়া কলোনির একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে রিনা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ঐ গৃহবধূর স্বামী সাখাওয়াত হোসেন পলাতক ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হয়, ভিকটিমের স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বাসায় রেখে পালিয়ে গেছে।

আরও পড়ুন : ভালুকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাখাওয়াত হোসেনকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে র‍্যাব হত্যা মামলার আসামিকে গ্রেফতারে নজরদারি রাখে। শুক্রবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা