সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে ৮ গরু চোর গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে চুরির সময় ৮ গরু চোরকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতৈর ইউনিয়নের শেলাহাটি গ্রামে।

আরও পড়ুন : সুবর্ণচর উপজেলা সাংবাদিক ফোরামের আহ্বায়ক খলিল, সদস্য সচিব আরিফ

আটককৃতরা হলো- উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের ফরিদ শেখের ছেলে আরিফ শেখ, একই গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে রিয়াজ মোল্যা, উজির মোল্যার ছেলে আল আমিন ও রোকমান মোল্যা, রাজু মোল্যার ছেলে আকাশ মোল্যা। এছাড়া পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রামের আকবর শেখের ছেলে সাদ্দাম শেখ, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের হারুন মিয়ার ছেলে রোমান মিয়া এবং ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের ভ্যান চালক আলতু খাঁ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শেলাহাটি গ্রামের লোকমান শেখের ছেলে মুরাদ শেখের বাড়ি থেকে শুক্রবার (৩১ জানুয়ারি) ভোররাতে ২টি গরু চুরি করে বের হচ্ছিল সংঘবদ্ধ চোর দল। এসময় বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করে আটক করে। এসময় তাদের কাছ থেকে শেকল ও তালা কাটা সরঞ্জাম, কাতানী ও শাবল উদ্ধার করা হয়। আটককৃত চোরদের গণধোলাই দিয়ে সকালে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।

আরও পড়ুন : ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

আটককৃত চোরদের প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকাল ৪ টার দিকে গৃহস্থ মুরাদ শেখের দায়েরকৃত গরু চুরির মামলা ৩৫৭, ৩৮০, ৪১১ ধারায় আটক দেখিয়ে ফরিদপুর বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মাদ গেলাম রসুল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা