সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে বৃদ্ধকে কুপিয়ে জখম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে থানায় গরু চুরির অভিযোগ করায় স্বপন কুমার দাস (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়েছে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য।

আরও পড়ুন : ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ২টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের আমগ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় স্বপন কুমার দাস বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পৌরসভার আমগ্রামের স্বপন কুমার দাসের বাড়িতে চুরি সংঘটিত হয়। একদল চোর স্বপন দাসের গোয়াল ঘরের শেকল কেটে ৪টি গরু চুরি করে বের করে নিয়ে যায়। বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে শোরগোল ও চোর দলকে ধাওয়া করে। এসময় বাড়ির পাশে চুরির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ ভ্যানে করে কয়েকজন চোর পালিয়ে গেলেও স্থানীয়রা জালাল শেখ নামে এক চোরকে ধরে ফেলে। পরে ধৃত জালাল শেখ কৌশলে কয়েকজনকে ফোন দিলে জালাল শেখের পিতা ইকরাম শেখ, ভাই মো. হাচান শেখ ও সোতাশী গ্রামের ইউনুস শেখের ছেলে মো. গহুর শেখ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে তাকে মুক্ত করে নিয়ে যায়।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

পরে বেলা ২টার দিকে স্বপন দাস মাঠে কৃষি কাজ করার সময় চোর জালাল শেখ তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। স্বপন দাসের বাম হাতের কব্জি ও পায়ের রানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

বোয়ালমারী পৌর সভার সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান, বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের ইকরাম শেখের ছেলে জালাল শেখ চিহ্নিত চোর। গ্রাম ও আশপাশে একাধিক বার চুরি করে ধরা পড়ায় স্থানীয়রা তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। সে বর্তমানে পৌরসভার আমগ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য লুৎফর রহমানের বাড়িতে ভাড়া থাকেন। এ বাড়িতে থেকে এলাকায় চুরি ছিনতাই করে বেড়ায় সে। ইতোপূর্বে তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ করেছে স্থানীয়রা।

আরও পড়ুন : নিখোঁজ শিক্ষকের মরদেহ উদ্ধার

ঘটনার পর মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালমারী থানা পুলিশ উপপরিদর্শক মহেষ অধিকারী। তিনি বলেন, আমরা অভিযোগ ও অভিযোগ পরবর্তী সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগী এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি। আপনারা ওসি স্যারের সাথে কথা বলেন, তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রসুল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা