সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে সড়কে প্রাণ গেল ২ জনের

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে সুজন মোল্যা (২২) নামের এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মধ্যরাতে সেন্টমার্টিনে অগুন

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে সুজনের দুই পা কাটা পড়ে। মারাত্মক আহত সুজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সহস্রাইল নামক স্থানে পৌঁছলে বেলা ১১টার দিকে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় রিফাত (২০) নামের এক রাজমিস্ত্রী আহত হয়েছে। সুজন বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামের মনজু মোল্যার ছেলে। সায়মা (৩) নামে তার একটি মেয়ে আছে।

জানা যায়, সকালে বোয়ালমারী থেকে সিমেন্ট বোঝাই দিয়ে নসিমনে পার্শ্ববর্তী তেলজুড়ি গ্রামে যাওয়ার পথে চতুল মুন্সীবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : বয়লার বিস্ফোরনে ২ জন নিহত

এদিকে দ্রুতগামী যানের নিচে চাপা পড়ে চাম্পা (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামের কামারপাড়া ব্রিজের নিকট এ ঘটনা ঘটেছে। নিহত চাম্পা একই ইউনিয়নের সুতালিয়া গ্রামের বাসিন্দা এবং মনু কাজীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, তারা রাত আটটার দিকে ভারী যানের চাকায় পিষ্ট এক মহিলার লাশ সড়কে দেখতে পায়। চাকায় পিষ্ট হওয়ায় ওই মহিলার লাশ সম্পূর্ণ বিকৃত হয়ে যায়। পরে পরনের শাড়ি দেখে লাশ শনাক্ত করেন নিহতের পরিবারের সদস্যরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা