সংগৃহীত ছবি
সারাদেশ

মধ্যরাতে সেন্টমার্টিনে অগুন

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলা সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি রিসোর্ট পুড়ে ছাই হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ভোর আড়াইটায় টেকনাফ উপজেলার পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পাকিস্তান থেকে চাল কিনবে সরকার

এই আগুনে ৩ টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে দ্বীপের বাসিন্দা নুর জানান, বুধবার ভোর আড়াইটার দিকে হঠাৎ দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যেই এই আগুন ৪ দিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর কাজ করে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্ঠায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, দ্বীপের কিংশুক রিসোর্টের মালিক জানিয়েছেন বালিয়াড়িতে পার্শ্ববর্তী একটি রিসোর্ট ময়লা পোড়ানো হয়। ময়লা থেকে প্রাথমিকভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।

ভোর ৪টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে দ্বীপের আরেক বাসিন্দা জমির বলেন, এই দ্বীপে আগুন নেভানোর জন্য কোন ফায়ার সার্ভিস স্টেশন নেই। তবে স্থানীয় লোকজন, কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের মধ্যে শীর্ষে ঢাবি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্...

ভিকারুননিসায় পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেক কম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের...

পত্নীতলায় শত্রুতার জেরে আমন ধানে বিষ প্রয়োগের অভিযোগ

নওগাঁর পত্নীতলা উপজেলায় চরম শত্রুতার জেরে সাত বিঘা...

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা